কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোনয়ন বৈধ ঘোষণা

যাচাই-বাছাই শেষে বৈধতা পেলেন হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক –এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাদের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এ ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বে তাদের অংশগ্রহণের পথ সুগম হলো।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা ‘আলহামদুলিল্লাহ’ বলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের কৃষক সমাজের অধিকার আদায়, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

দলীয় সূত্র জানায়, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব হিসেবে হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুলের মনোনয়ন বৈধ হওয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।