স্টাফ রিপোর্টার, ৩১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া-এর নামাজে জানাজায় উপস্থিত হয়ে তাঁর শোকাহত জেষ্ঠ্য পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জানাজা শেষে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে রাষ্ট্র ও জাতির পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রীয় শোকের এই মুহূর্তে প্রধান উপদেষ্টার উপস্থিতিকে রাজনৈতিক সৌজন্য, সহমর্মিতা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুপুরে অনুষ্ঠিত এই জানাজায় বিপুল জনসমাগম হয়। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে অংশ নেন।





