স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–কে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
আজ ২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর সদস্যরা হাসপাতালে এসে তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেছেন।
খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় থাকায় হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।





