খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের খোঁজে তারেক রহমানের নির্দেশে বিএনপির সহায়তা সেল

পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা–সুরক্ষায় বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’-এর পদক্ষেপ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, তারিখ, নিউজ চ্যানেল বিডি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত এক নবজাতকের সহায়তায় এগিয়ে এসেছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। গত ২৩ নভেম্বর জন্ম নেওয়ার পর নবজাতকটিকে তার কথিত বাবা-মা হাসপাতালে ফেলে পালিয়ে যায়। বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির খোঁজ নিতে হাসপাতালে যান সহায়তা সেলের সদস্যরা।
সেলের সদস্যরা নবজাতকের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। এসময় সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালের চিকিৎসক, নার্স ও উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান এবং সহকারী পরিচালক ডা. আহসান হাবীবসহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
তারেক রহমানের পক্ষ থেকে নবজাতকের চিকিৎসা–সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সেলের সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী। এছাড়া ছিলেন ডা. মোহাম্মদ শওকত আলী, ডা. মাসুদুর রহমান লিমন, ডা. মশিউর রহমান দীপুসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।