খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে গণতন্ত্র, সাম্য ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

Posted by:

on

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫, সোমবার | নিউজ চ্যানেল বিডি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাদার আলবার্ট রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন।
সঞ্চালনা করেন জনাব অনিল লিও কস্তা, বাংলাদেশ খ্রিস্টান ফোরাম-এর পক্ষ থেকে।

সভায় বক্তব্য রাখেন ফাদার আলবার্ট রোজারিও, ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও (প্রেসিডেন্ট, কারিতাস এশিয়া), জনাব পিউস কস্তা (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), মিসেস রীতা রোজলিন কস্তা (পরিচালক, কোর দি জুট ওয়াকস্), জনাব প্রতাপ আগষ্টিন গমেজ (চেয়ারম্যান, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.), জনাব আনোয়ার হোসেন, বাবু বিজন কান্তি সরকার (চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য), জনাব শংকর প্যাট্রিক কস্তা, এডভোকেট জন গমেজ (ধর্ম বিষয়ক সহসম্পাদক, বিএনপি), জনাব রমেশ দত্ত (বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য) এবং বাবু সুশীল বড়ুয়া (ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য)।

🔹 উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি:

এ সভায় অংশ নেন বিভিন্ন খ্রিস্টান সংগঠন ও ট্রাস্টের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন —
জনাব এ বি এম আব্দুস সাত্তার, একান্ত সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া;
জনাব তরুণ দে, মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট;
জনাব মাইকেল গমেজ, প্রেসিডেন্ট, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা;
জনাব মৃগেন হাগিদক, জনাব মন্টু পিটার রোজারিও, জনাব ডিউক পি রোজারিও, এডভোকেট ফনিন্দ্রনাথ কর্মকার, জনাব জ্যাকশন পিউরিফিকেশন, পাস্টর আনোয়ার হোসেন, জনাব বাবলু ডেভিড গমেজ, টুটুল পিটার রড্রিকস, চন্দন জাকারিয়াস গমেজ, লুইস গমেজ, শীতল রিবেরু, মিসেস জজলিন গমেজ, চন্দন গমেজ, মার্টিন পেরেরা, ইঞ্জিনিয়ার মাটিন ডোনাল্ড প্রামাণিক, স্বপন হালদার, পেপিলন পিউরিফিকেশন, প্রশান্ত পিউরিফিকেশন, এরিক ডি কস্তা, পলাশ পিরিচ, মিসেস আইভি সিং, স্টিভ যোসেফ কস্তা, এলবাট রিপন বল্লভ, বার্নাড পলাশ দাস, মিলন আই গমেজ, ধীরেন দাস, প্রবীর বিশ্বাস, সুমন ডমিনিক গমেজ, এভারিস রোজারি, জন কেনেডি রোজারিও, খ্রিস্টফার দেশাই প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য খ্রিস্টান সম্প্রদায় সবসময় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তারা সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“বাংলাদেশ এমন এক রাষ্ট্র যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের লক্ষ্য — গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।”