গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের

গণভোট, বিএনপি, আমিনুল হক, ঢাকা–১৬, গণমিছিল, রাজনৈতিক সমাবেশ, ভিন্নমত, সাংবিধানিক সংস্কার

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৬ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদর্শনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমতের নিশ্চয়তা ছাড়া কোনো সাংবিধানিক সংস্কারই পূর্ণতা পাবে না।
বুধবার মিরপুর–১১ এলাকায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজন করা গণমিছিল–পূর্ব সমাবেশে আমিনুল হক এই দাবি জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী মত দমন নয়—বরং সবার জন্য সমান নাগরিক অধিকার ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের কল্যাণে ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরির অঙ্গীকারও বিএনপি পূরণ করবে।
কালশী মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি লালমাটিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ১১ নম্বর বাজারে এসে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।