স্টাফ রিপোর্টার | ২০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
আজ দুপুর ২টায় সাতাইশ চৌরাস্তা এলাকার ধরপাড়ায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সচিব সাইদুর রহমান খান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তিনি একটি স্মারক বৃক্ষরোপণও করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপর এই ইনস্টিটিউট নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবন থাকবে।
সংশ্লিষ্টদের আশা, এই ইনস্টিটিউট ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
ছবি: পিএমও





