স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
গুম করে শতাধিক মানুষ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (বরখাস্ত) -এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ।
আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে বুধবার বিচারপতি -এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর । অপরদিকে আসামি জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ।
এর আগে গত ১৭ ডিসেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। ওইদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন জানান। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, জিয়াউল আহসানকে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে (এনটিএমসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।





