স্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২৬,নিউজ চ্যানেল ডি
আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।





