স্টাফ রিপোর্টার |২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামে এসে পৌঁছেছেন। আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দলের গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশে অংশ নিতে তিনি আজ শহরে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রামসহ আশপাশের চারটি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছেন।
বিএনপি নেতারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
এদিকে তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশা করছেন আয়োজকরা।





