চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়া’র আত্মহত্যা

তারিখঃ ২৭ এপ্রিল ২০২৫ চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়া’র আত্মহত্যা▪️ পটুয়াখালী’র দুমকি উপজেলায় যাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদার-এর কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে গত ১৮ মার্চে ধর্ষণের শিকার হয়। বিচার না পেয়ে আজ শনিবার, রাত ৯ টা ৩০ মিনিটে (২৬…

Posted by:

on

তারিখঃ ২৭ এপ্রিল ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়া’র আত্মহত্যা
▪️ পটুয়াখালী’র দুমকি উপজেলায় যাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল


চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদার-এর কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে গত ১৮ মার্চে ধর্ষণের শিকার হয়। বিচার না পেয়ে আজ শনিবার, রাত ৯ টা ৩০ মিনিটে (২৬ এপ্রিল ২০২৫) সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা পথ বেছে নেয়।
পরবর্তীতে আজ রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
প্রতিনিধি দলে রয়েছেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

ঠিকানা : গ্রাম- নলদীয়া, দক্ষিণ পাংগাশিয়া, দুমকি, পটুয়াখালী।