চরফ্যাশনে যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নকে গণস্বাগত

তরুণদের প্রিয় নেতা নূরুল ইসলাম নয়নের আগমনে নদীর পাড়ে হাজারো মানুষের ঢল

Posted by:

on

চরফ্যাশন, ভোলা | ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা বিএনপি ও যুবদলের কর্মী–সমর্থকরা।
দীর্ঘদিন পর এলাকায় ফেরায় নয়নকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো লঞ্চঘাট এলাকায়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নয়ন তারেক রহমানের নির্দেশে দীর্ঘদিন ধরে রাজপথে নেতৃত্ব দিয়ে আসছেন।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণআন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী নেতা। অসংখ্য মামলা–হামলার মুখেও তিনি আপসহীন থেকে দলের সংগঠন ও নেতাকর্মীদের পাশে ছিলেন।

৫ই আগস্টের পর দলের ভেতরে শৃঙ্খলা রক্ষা ও সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নূরুল ইসলাম নয়ন।
তিনি কঠোরভাবে দলবিরোধী কর্মকাণ্ড থেকে যুবদলকে দূরে রাখেন এবং আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

চরফ্যাশনসহ দক্ষিণাঞ্চলের জনপ্রিয় এই যুবনেতার আগমনের খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে কয়েক হাজার মানুষ ভিড় করেন তাকে একনজর দেখার জন্য।
এ সময় নয়ন হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।