চানখারপুল হত্যা মামলা: কন্সটেবল সুজনের তিন বছরের কারাদণ্ড

ভিডিও ফুটেজ ও সাক্ষ্য–প্রমাণে গুলিবর্ষণে সরাসরি অংশগ্রহণ প্রমাণিত, নিষ্ঠুর মানসিকতার স্পষ্ট ইঙ্গিত বলে মন্তব্য ট্রাইব্যুনালের

ছবি: সংগ্রহীত

Posted by:

on

Image


নিউজ ডেস্ক | ঢাকা

চানখারপুল হত্যা মামলায় কন্সটেবল সুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বুধবার সাক্ষ্য–প্রমাণ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ শেষে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, মামলার তদন্তে উপস্থাপিত প্রায় সব ভিডিও ফুটেজেই কন্সটেবল সুজনকে কখনো শুয়ে, কখনো হাঁটু গেড়ে গুলি চালাতে দেখা গেছে। গুলি করার পর কেউ মাটিতে পড়ে গেলে তাকে ‘লাগছে, লাগছে’ বলতে বলতে হাসতে দেখা যায়, যা তার নিষ্ঠুর ও অমানবিক মানসিকতার প্রমাণ বহন করে।

ট্রাইব্যুনাল আরও উল্লেখ করেন, ঘটনার দিন ঘটনাস্থলে বৃষ্টির মতো গুলি চালানো হয়েছিল। সেখানে আনুমানিক ৪০ থেকে ৫০ জন আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চারজনের হাতে চাইনিজ রাইফেল, ১৪ জনের কাছে শর্টগান এবং দুইজনের হাতে এসএমজি ছিল।

সাক্ষ্য–প্রমাণ পর্যালোচনায় ট্রাইব্যুনাল বলেন, কন্সটেবল সুজন সরাসরি গুলিবর্ষণে অংশ নিয়েছিলেন—এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং অন্যান্য আলামত তার বিরুদ্ধে আনা অভিযোগকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছে।

সব দিক বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ কন্সটেবল সুজনকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।