চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ, রাতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে নুরুল হক নুরকে স্বাগত জানান।

উল্লেখ্য, সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে হামলার শিকার হয়ে নুরুল হক নুর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য গত মাসে তিনি সিঙ্গাপুরে যান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরলেন।

দলীয় সূত্র জানায়, রাত ৮টায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন নুরুল হক নুর।