স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জয়নুল আবেদীন ফারুক এমপির স্ত্রী কানিশ ফাতেমা (৭৩) আজ সকাল সাড়ে দশটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল সকাল এগারটায় নোয়াখালীর সেনবাগে তাদের নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তথ্যসূত্র: জয়নুল আবেদীন ফারুক এমপি।





