জাতিসংঘের অধিবেশনে ডঃ মোঃ ইউনূসের সঙ্গে সফর সঙ্গী, বি এন পি, জামায়াত, এন সিপি, যুক্ত হবেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর সঙ্গী হচ্ছেন যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন চার রাজনৈতিক নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “রাজনীতিবিদদের কাছেই দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। সেই বিবেচনায় তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

রাজনীতিতে সুবাতাস

এ সংবাদ প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তারেক রহমানের ঘনিষ্ঠ হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেনের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের মতে, আগামী নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের মধ্যে সমঝোতা হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ প্রশস্ত হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থানের সম্ভাবনাও রুদ্ধ হবে।