জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জুলাই জাতীয় সনদে জনগণের সম্মতি নিতে আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার | ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ব্রিফিংয়ে জানানো হয়, জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সভা এ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায়।

সভায় আরও বলা হয়, গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।