জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক

সরকারদলীয় সংসদ সদস্যদের দিকনির্দেশনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন প্রণয়ন নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং আগামীর কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।