স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
চট্টগ্রাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) । তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাস্তবায়ন মাঠে দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে -এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন নির্বাচন কমিশনার।
ইসি সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকার সংবেদনশীল বিষয়গুলো চিহ্নিত করে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ চলছে।
রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে আচরণবিধি প্রতিপালনে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃদলীয় সংঘাতের মাত্রা তুলনামূলকভাবে কম—এটি ইতিবাচক লক্ষণ। নির্বাচন যতই ঘনিয়ে আসুক, কোনো দল যেন সহিংসতায় না জড়ায়—এভাবে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি দেখে আমরা অত্যন্ত আশাবাদী। বৃহত্তর চট্টগ্রামে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি অপতথ্য শেয়ার করাও অপরাধ—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচনী ইনকোয়ারি কমিটি ও নির্বাচন কমিশনের কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমে জানানো যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে তিনি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে অভিযান চলছে। এ অভিযানে এখন পর্যন্ত ২০০টিরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ভোটাররা ভোট দিতে কেন্দ্রমুখী হওয়ার অপেক্ষায় আছেন। অতীতে যে নেতিবাচক অভিজ্ঞতা ছিল, তার পুনরাবৃত্তি হবে না—ইনশাআল্লাহ।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পরিচালিত অপারেশনগুলোর তথ্য নিয়মিত গণমাধ্যমে প্রকাশ করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অপকর্ম করে পার পেয়ে যেতে উৎসাহিত না হয়। অপকর্ম করলে তা লোকাল পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না—জাতীয় ইস্যু হয়ে উঠবে, এ বার্তাই দিতে হবে।
এছাড়া নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সংখ্যালঘুদের ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অতীতে এমন ঘটনার উদাহরণ রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , , , সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





