জাবি জাকসু নির্বাচন বর্জন করল বামপন্থী জোট ‘সম্প্রীতির ঐক্য’

ছবি:সংগ্রহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়াল বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট ‘সম্প্রীতির ঐক্য’। জোটের শরিক সংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।

তাদের অভিযোগ, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে এবং নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ছিল না। এসব কারণেই তারা শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে একই ধরনের অনিয়মের অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলও নির্বাচন বর্জন করে।