জামাতের প্রার্থী সাইফ মোস্তফা শাপলাকলির প্রতীকে সিরাজগঞ্জে লড়বেন

মুফতি আব্দুর রউফের পর শাপলাকলির মাধ্যমে ত্যাগ ও সংগঠনবদ্ধ প্রচারণা

স্টাফ রিপোর্টার,২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

সিরাজগঞ্জ: জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানান, “দাড়িপাল্লার চাইতেও সুন্দর শাপলাকলির প্রতীকে আমাদের প্রার্থী সাইফ মোস্তফা সিরাজগঞ্জে লড়বেন। তিনি নির্বাচিত হলে জনগণের আমানের পাহারাদার হবেন।”

তিনি আরও বলেন, “মুফতি আব্দুর রউফ রিকক্সার প্রতীকে আমাদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। মানুষ তাকে বিজয়ী করে আমাদের কাছে আমানত হিসেবে রাখবে। ডক্টর মাওলানা আব্দুস সামাদ দেড় বছর নিড়বভাবে কাজ করেছেন, আল্লাহ তার ত্যাগ কবুল করুন।”

ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন, “সিরাজগঞ্জে ছয়টি আসন রয়েছে, তার মধ্যে শাহজাদপুর উপজেলা একটি আসন। এখানে জামাতের আরও একজন ভাই দিনরাত উঁচুনিচু মাটিকে সমতল করেছেন এবং সংগঠনের সিদ্ধান্ত মেনে ত্যাগ স্বীকার করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা তার মর্যাদা বৃদ্ধি কামনা করি।”

তিনি বলেন, “সাইফ মোস্তফা শাপলাকলির প্রতীকে নির্বাচিত হলে সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে বাংলাদেশের জাতি ও দেশের খেদমত করবেন। শাপলাকলি এই অঞ্চলে শাপলার মতো ফুলে ফুটবে।”