জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু বৃহস্পতিবার

ঢাকা-১৫ (মিরপুর-১০) থেকে গণসংযোগ ও জনসভা, এরপর উত্তরবঙ্গের একাধিক জেলায় কর্মসূচি স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি। আসন্ন…

ডাক্তার শফিকুর রহমান
জামাতের নায়েবে আমির

ঢাকা-১৫ (মিরপুর-১০) থেকে গণসংযোগ ও জনসভা, এরপর উত্তরবঙ্গের একাধিক জেলায় কর্মসূচি

স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সফর শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। রাজধানী ঢাকার মধ্য দিয়েই তার এই সফর শুরু হবে বলে জানিয়েছে দলটি।

দলীয় ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরীর ঢাকা-১৫ আসনের (মিরপুর-১০) এলাকায় গণসংযোগ করবেন এবং স্থানীয়ভাবে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন

এছাড়া ঘোষিত সূচি অনুযায়ী, ২৩ জানুয়ারি (শুক্রবার) তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। ওইদিন দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে ধারাবাহিক জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনি প্রচারণা ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতেই এই সফরসূচি নেওয়া হয়েছে।