স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লোডস বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার দুপুরে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, ‘জুলাই সনদ’ এবং গণপথসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতা দেশে একদলীয় শাসন যাতে আর ফিরে না আসে, সে লক্ষ্যে জামায়াতের নেওয়া গুণগত পরিবর্তন ও সংস্কারের বিষয় তুলে ধরেন।
এছাড়া বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
উভয় পক্ষই পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন।





