জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন ২০২৫

জাকসু নিবার্চন ২০২৫

স্বতন্ত্র প্রার্থী জিতু ভিপি নির্বাচিত, শিবিরপন্থী প্যানেলের দাপট অন্যান্য পদে

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে চমক দেখালেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি ৩৩৩৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আরিফ উল্লাহ আদিবকে ৯৪২ ভোটে পরাজিত করেন। আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

তবে ভিপি পদ ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। মোট ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির-সমর্থিত এ প্যানেল।


গুরুত্বপূর্ণ পদের ফলাফল

সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন) – ৩৩৩৪ ভোট

সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (সমন্বিত শিক্ষার্থী জোট) – ৩৯৩০ ভোট

সহ-সাধারণ সম্পাদক (এজিএস – ছাত্র): ফেরদৌস আল হাসান (সমন্বিত শিক্ষার্থী জোট) – ২৩৫৮ ভোট

সহ-সাধারণ সম্পাদক (এজিএস – ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা (সমন্বিত শিক্ষার্থী জোট) – ৩৪০২ ভোট


এই নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থীর জয় একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা দিয়েছে। তবে জাকসুর অন্যান্য পদে সমন্বিত শিক্ষার্থী জোট প্রায় একক আধিপত্য বিস্তার করেছে। ফলে কার্যত ছাত্রশিবির-সমর্থিত প্যানেলই জাকসুর মূল নিয়ন্ত্রণে থাকছে।