জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা


স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।