স্টাফ রিপোর্টার, ৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের দেশত্ব ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁ থানায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে পতাকা ও মানচিত্র উপহার দিয়েছেন এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার পথে কার্যকর ভূমিকা রেখেছেন। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে দেশকে মুক্ত করতে চাওয়ার কারণেই জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। এই লড়াইয়ে তিনি স্বামী হারিয়েছেন, পরিবার ভেঙেছেন, মামলা, কারাবরণ ও অসুস্থতার কষ্ট সহ্য করেছেন; শেষ পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা–৯ আসনের এই বিএনপি প্রার্থী বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, সার্বিক নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ—যেখানে প্রতিটি নাগরিক রাষ্ট্রের মালিকানা ও উন্নয়নের অংশীদার হবে।





