জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার থেকে গণনা শুরু

রবিবার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল রবিবার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

সভায় দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আঃ ছালাম খান, মুফতি আবদুল মালেক, মো. শাহীন হোসেন, ইয়াকুব আলী, প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া সভায় আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার থেকে পবিত্র জিলকদ মাসের আনুষ্ঠানিক গণনা শুরু হবে।