স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেছেন।
আজ শুক্রবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করেন তাঁরা।
এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।





