ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রতি শুভকামনা পিনাকী ভট্টাচার্যের

ছবি:সংগৃহীত

আবিদ, হামিম ও মায়েদ—তোমাদের তিনজনের প্রতিই রইলো শুভকামনা ও দোয়া। তোমরা সবাই যোগ্য প্রার্থী ছিলে। বাস্তবে তোমরা হারো নাই, হেরেছে শুধু তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে শিক্ষার্থীদের কাছে যাওয়ার কারণেই এমন ভরাডুবি ঘটেছে।

রাজনীতিতে দলের চাইতে বড় বিষয় হলো ন্যারেটিভ তৈরির ক্ষমতা। শেষ পর্যন্ত যারা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে তারাই বিজয়ী হয়। ডাকসু নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলে নিজেদের আরও দুর্বল করার দরকার নেই। ভোট দিয়েছে ছাত্রছাত্রীদেরাই, কাকে ভোট দিয়েছে তারা ভালোভাবেই জানে।

তোমরা আসলে হারো নাই, জিতেছো। মুক্তিযুদ্ধের চেতনার ভোট টানতে চেয়েছিলে, এবং সেটি আংশিকভাবে হলেও সম্ভব হয়েছে। জগন্নাথ হলে জয় এসেছে—এটাই বড় পাওয়া।

এখন দরকার নিজেদের দলের অযোগ্য কৌশলবিদদের (স্ট্রাটেজিস্টদের) বিরুদ্ধে দাঁড়ানো। যারা সম্ভাবনাকে হত্যা করছে এবং বাইরের প্রভাবের আশ্রয় নিচ্ছে। দল যতবার “রাজাকার” বলে স্লোগান দেবে, ততবারই শিক্ষার্থীদের ভোটে ব্যালটে রায় আসবে ভিন্নভাবে।

বাংলাদেশের অন্তরকে বুঝতে শিখো। কারণ রাজনৈতিক ক্ষমতার উৎস সেখানেই। তোমাদের প্রতি আমার শুভকামনা ও ভালোবাসা রইল। তোমাদের ভবিষ্যৎ হোক সুন্দর, মঙ্গলময় ও কল্যাণকর।

https://www.facebook.com/100044215700385/posts/pfbid0Q6saoXr7J6wZdFGHA2FFdRwB34sE1qzVGmrMvRX16MBwALdPge1RnXqFS8iueobml/?app=fbl