ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম। জিএস পদে আছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এসএম ফরহাদ এবং এজিএস পদে শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
প্যানেলে চার নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত এক শিক্ষার্থী এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোনয়নপত্র জমা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ ঘোষণা দেন।
সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্তরা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (জুলাই আন্দোলনে চোখ হারান)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহণ সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া
সদস্য পদে অন্তর্ভুক্ত
সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির।





