ডাকসু নির্বাচন: জয়-পরাজয় নয়, আসল বিজয় ভোটারের

ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফলে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন—এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নির্বাচনে যে একটি দিক নিঃসন্দেহে ঐতিহাসিক, তা হলো ভোটারদের জয়।

দীর্ঘ বছর পর শিক্ষার্থীরা সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। প্রার্থীরা যেই জয়ী হোক না কেন, শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া কেবল একটি নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না—এমন প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। তাদের বিশ্বাস, এই ধারা চলমান থাকবে এবং দেশব্যাপী গণতান্ত্রিক অনুশীলনকে আরও শক্তিশালী করবে।