স্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা মহানগর উত্তর -এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রাজধানীর ফার্মগেট পশ্চিম তেজতুরী বাজার এলাকায় মুছাব্বিরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঢাকা, স্বেচ্ছাসেবক দল, গুলি করে হত্যা, ফার্মগেট, রাজনৈতিক সহিংসতা





