স্টাফ রিপোর্টার,২৭ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
ঢাকা আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, “আমি সকাল ১০ টা থেকে এখানে প্রচারণা চালাচ্ছি, অন্য কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল না। আমার কোনো ঝগড়া বা সংঘর্ষের রেকর্ড নেই। যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “ঢাকা আসনের কিছু ভোটিং সেন্টারে সমস্যা দেখা দিয়েছে। যেমন রেলওয়ে স্কুলে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ভোট দিতে সমস্যা হচ্ছে। সরকারের কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। তবে সাধারণভাবে নির্বাচনী পরিবেশ ভালো আছে।”
ভোটারদের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “ভোটাররা সচেতন এবং তারা ভালো নির্বাচনের আশা করছেন। আমি আশা করি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”





