স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (মঙ্গলবার) ভোরে ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে জানা যায়, ভোর ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হলেও এর স্থায়িত্ব ছিল খুবই স্বল্প সময়ের।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও উৎপত্তিস্থল দূরে হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।
তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’





