স্টাফ রিপোর্টার ,৭ফেব্রুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
ঢাকা নয় আসন থেকে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, বর্তমানে তারা বাসাব ওয়াহাব কলোনিতে অবস্থান করছেন এবং এরপরে মানিকনগরে যাবেন। এই কয়েকদিনে তারা ম্যারাদিয়া, মান্ডা ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। তাসনিম জারা বলেন, মানুষের সাড়া অভূতপূর্ব, সবাই ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন। যেখানে থাকার কথা আধা ঘন্টা, সেখানে এক-দেড় দুই ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা আমাদের উঠানে গিয়ে সরাসরি মানুষদের সঙ্গে কথা বলছি। একজন নারী আমাদের জানিয়েছিলেন, ‘আমাদের ঘর আছে, দুয়ার নাই’, আরেকজনের ছেলে মাদকাসক্ত। মানুষ বার্ষিক বিল দিতে বাধ্য, কিন্তু সেবা পাননি। আমরা নিশ্চিত করতে চাই, এখানে আমাদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।”
তাসনিম জারা আরও জানিয়েছেন, তাদের ক্যাম্পেইন একটু ভিন্নভাবে চলছে। কোটি কোটি টাকা ছাড়াই নির্বাচন জয় সম্ভব—মূল ভরসা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক ও সরাসরি যোগাযোগ। পোস্টার বা ব্যয়বহুল শোডাউনের চেয়ে এটি অনেক বেশি কার্যকর। অনেক মানুষ জানাচ্ছেন, তাদের ছেলে-মেয়েরা ফুটবল মার্কায় ভোট দিতে চান এবং ভোট দিতে দূর থেকে আসবেন।
মোট ১৮,০০০ এর বেশি ভলেন্টিয়ার কাজ করছেন এবং তাদের পরিচিতরা ঢাকার নয়া আসনে ভোটারদের ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তাসনিম জারা সবাইকে অনুরোধ করেছেন, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ দিতে এবং ফুটবল মার্কায় ভোট দিতে।





