ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবকে প্রার্থী ঘোষণা করায় খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সমাবেশ ও মিছিল

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ঃসাবেক ছাত্রদল নেতা, যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরবকে ঢাকা-১২…

Posted by:

on

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ঃ
সাবেক ছাত্রদল নেতা, যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরবকে ঢাকা-১২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে রাজধানীতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইউসুফ হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির ও সালামত খান সজিব।

গণমিছিলটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, বাংলামটর, মগবাজার হয়ে সাতরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন—
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম, সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ উদ্দিন, যুবদল উত্তর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, শ্রমিক দল উত্তর আহবায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল ইসলাম, মহিলাদল উত্তর সভানেত্রী এডভোকেট রুনা লায়লা, সাধারণ সম্পাদিকা রোকেয়া সুলতানা তামান্না, ছাত্রদল উত্তর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিফকন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—
তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু,
তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল,
হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম,
শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ,
ভারপ্রাপ্ত আহবায়ক নাইমুর রহমান,
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন,
সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল,
ছাত্রদল সাবেক সভাপতি আবুল মুনসুর খান দীপক,
ছাত্রদল উত্তর সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ,
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিক হোসেন,
সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ,
সদস্য মো. মশিউর রহমান সোহান,
যুবদল উত্তর সাবেক যুগ্ম আহবায়ক আইউব আলী,
সেচ্ছাসেবক দল উত্তর সিনিয়র সহ-সভাপতি বাবু,
যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল,
দক্ষিণ সেচ্ছাসেবক দলের রিংকু,
সেচ্ছাসেবক দল উত্তর সাংগঠনিক সম্পাদক এস. এ. খোকন প্রমুখ।