তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা, মাঠে সক্রিয় দলীয় নেতৃত্ব
স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা–১৭ সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন। বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়, সেগুনবাগিচায় এ মনোনয়ন জমা দেওয়া হয়।
এ সময় নেতৃত্ব দেন প্রধান নির্বাচন সমন্বয়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জনাব আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অন্যদিকে বগুড়া–৭ সংসদীয় আসন ও বগুড়া–৬ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মনোনয়ন জমা দেওয়া হয়। দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন জমা সম্পন্ন হয়।
এ সময় নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা।
এছাড়া ফেনী–১ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মঞ্জনু।
এদিকে আজ ২৯ ডিসেম্বর দিনাজপুর–৩ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ সকল প্রার্থী নিজ নিজ সংসদীয় এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন।





