ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার তিনি সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং নেতাকর্মীরা নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতারা জানান, এস এম জাহাঙ্গীর একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে এলাকায় সুপরিচিত। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সংসদে তুলে ধরতেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

মনোনয়ন দাখিলের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এস এম জাহাঙ্গীর বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে তিনি বিজয়ী হয়ে ঢাকা-১৮ আসনের মানুষের অধিকার আদায়ে কাজ করতে চান।