স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা ৬-এর ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ইশরাক হোসেন জানান, এখন পর্যন্ত ভোট গ্রহণ ভালোভাবে সম্পন্ন হচ্ছে এবং দুপুরের পরে ভোটার উপস্থিতি আরও বাড়ার আশা করছেন।
তিনি বলেন, “স্থিতি ভালো রয়েছে আমরা আশা রাখি যে দুপুরের পরে আরও ভোটার টার্নআউট বাড়বে। এখন যেহেতু লাঞ্চ আওয়ার, সার্বিকভাবে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
ইশরাক হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন গোবিবাগ থেকে শুরু করে ওয়ারি এবং সুত্রাপুর পর্যন্ত। তিনি আরও জানান, ভোটার উপস্থিতি সকাল থেকে একটু কম থাকলেও দুপুরের পর আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “সকাল থেকে আমি যতগুলো কেন্দ্রে গিয়েছি, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। কোনো অভিযোগ পাইনি, বাইরে বা ভিতরে ঝামেলা নেই। প্রতিদ্বন্দ্বীরা সহনশীল মনোভাব নিয়ে কাজ করছেন।”
ইশরাক হোসেন উল্লেখ করেন, “আমরা চাই জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে ভোট দিয়ে আনুক। নির্বাচন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং আইনের মধ্যে পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “কোনও কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। বিগত দিনে যে ধরনের ভোট রিগিং হতো, এখন তা আর নেই। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে।”





