আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৭ আসনের মানুষের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ।
শুক্রবার কামরাঙ্গীরচরে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, ৫৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল শামীম, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম, কৃষকদল কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক হাজী মোঃ সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেন, শ্রমিক দল কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক মোঃ কাজল খান ও সদস্য সচিব মোঃ ফাইজুল হক।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও মিছিলে অংশ নেন





