স্টাফ রিপোর্টার | ৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন ও নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অলী উদ্দিন বাবলু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন এবং শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সজল হোসেন।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার সাবেক নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।





