তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের কর্মসূচি গণমাধ্যমে প্রকাশ

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি

স্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর উত্তরবঙ্গ সফরের বিস্তারিত সফরসূচি গণমাধ্যমকে প্রদান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই সফরে তিনি ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থান করবেন।

সফরকালে তিনি জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সফরসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সফরসংক্রান্ত সমন্বয় ও যোগাযোগের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, পরিচালক (সমন্বয়)।