তারেক রহমানের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য…

স্টাফ রিপোর্টার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক ধারা তৈরির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার রাত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসভবনে এ সাক্ষাৎ হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী বাস্তবতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষই গণতান্ত্রিক চর্চা জোরদার, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন বলে জানা গেছে।

বৈঠককে নির্বাচন-পরবর্তী সময়ে দলগুলোর মধ্যে যোগাযোগ ও আস্থার পরিবেশ তৈরির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।