তারেক রহমানের প্রতিশ্রুতি: বাশের সেতু ও স্বাস্থ্যসেবা উন্নয়ন দ্রুত নিশ্চিত করা হবে

এলাকার রাস্তা, জলাবদ্ধতা এবং হাসপাতালের সুযোগ বাড়ানোর জন্য জনগণের শক্তিশালী সমর্থন প্রয়োজন।

স্টাফ রিপোর্টার , ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

তারেক রহমান বলেন, “এখনো দেশের বিভিন্ন এলাকায় বাসের সেতু রয়েছে। আমরা দ্রুত এগুলো মানুষের চলাচলের উপযোগী করে দেব, যাতে মানুষ সহজে কর্মস্থল থেকে আবাসস্থলে এবং আবার কর্মস্থলে যেতে পারে।”

তিনি উল্লেখ করেন, “এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাসপাতালটি দেশনেত্রী খালেদা জিয়ার সময় তৈরি হয়েছিল, কিন্তু গত ১৬ বছরে স্বাস্থ্যসেবা বৃদ্ধির কাজ প্রয়োজনীয় মাত্রায় হয়নি।”

“মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে। বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়নি।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি করব। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আমাদের এই কাজ করার ক্ষমতা দেবেন।”

তিনি আরও বলেন, “রাস্তার ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি। এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হবে। জলাবদ্ধতার সমস্যা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

“এলাকায় নদী, ব্রিজ এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য জনগণের সমর্থন দরকার। আমাদের পাশে থাকলে এই সকল কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।”

তিনি গ্যাস সরবরাহ সম্পর্কেও বলেন, “সারা দেশে গ্যাস সমস্যা রয়েছে। আমাদের নতুন গ্যাস বিল বের করতে হবে এবং জনগণকে সুবিধা নিশ্চিত করতে হবে।”

তারেক রহমান শেষ করেন, “আমাদের এলাকার মানুষের জন্য বাসের সেতু, রাস্তা, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো দ্রুত উন্নয়ন করা হবে, ইনশাআল্লাহ।”