স্টাফ রিপোর্টার | ০৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আজ রাত ১০টায় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় স্থায়ী কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং তার সফল নেতৃত্বের জন্য সকলের পক্ষ থেকে দোয়া জানানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্বাচক কমিশনের অনুরোধে তারেক রহমান ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালন করতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন। তবে নির্বাচক কমিশনের অনুরোধে এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, “আপনারা ইতিমধ্যেই জানেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু মহল বিভিন্ন চক্রান্ত করছে। ইতিমধ্যেই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মুসাব্বিরকেও হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি জানান, এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকলে দেশের নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের পরিবেশ রক্ষা করতে সরকার এবং নির্বাচন কমিশনকে সকল প্রকার উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এর পাশাপাশি, গণতন্ত্রের মাতা ও দলের অবিসংবাদী নেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালের পর অনুষ্ঠিত সর্ববৃহৎ জানাজার কথা স্মরণ করে, দলের পক্ষ থেকে জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীর প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।





