তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা মানবিক উদ্যোগ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচি চলতে থাকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
দিনব্যাপী এ মানবিক কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হৃদরোগ চিকিৎসা, রক্তদান কর্মসূচি, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও চিকিৎসক ডাঃ এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।