স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
তাসনিম বলেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বা বের করে দেয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, নানা অজুহাত দেখিয়ে এ ধরনের ব্যবস্থা করা হচ্ছে। পোলিং এজেন্ট হতে হলে অবশ্যই ওই আসনের ভোটার হতে হবে এমন কোনো নিয়ম নেই, তবে কিছু কেন্দ্রে পুরুষ কেন্দ্রের নারী এজেন্টদের এই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তারা বলছেন ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ভোট কেন্দ্রে ফোন ব্যবহার করা যায়। এসব অজুহাত দেখিয়ে পোলিং এজেন্টদের বের করে দেয়া বা ঢুকতে না দেয়া হচ্ছে।
তাসনিম বলেন, “আমি প্রার্থী হিসেবে প্রিসাইডিং অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে কেন আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হলো বা ঢুকতে দেয়া হলো না। কেউ নিয়ম দেখাতে পারছে না, কেউ নামও বলছে না। এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং পোলিং এজেন্টদের এই ধরনের হেনস্থা বন্ধ করতে হবে।





