তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

তিস্তা নদী ও ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন; সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি

স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সভায় তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।