স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করা হবে।
সংসদের উদ্বোধনী অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতি ওয়াশিংটনের গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিফলন বলেও মনে করা হচ্ছে।





