নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে আহ্বান করা হবে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।





